যশোর পৌরপার্কে চলছে তিন দিনব্যাপী পিঠামেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের প্রচার-প্রসারের লক্ষ্যে যশোর জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা ও পণ্য প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার বিকেলে থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলছে।
যশোর পৌর পার্কে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই মেলার উদ্বোধন করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের উদ্যোগে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, দেশি ফাস্টফুডসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের সমাহারে ২২টি স্টল সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জেসমিন রোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যশোরের প্রিন্সিপ্যাল মুসলিমা খাতুন।
যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের সভাপতি জেসমিন রোজ বলেন, যশোরের নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, দেশি ফাস্টফুডসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী চলছে এই মেলায়। তৈরি পোশাকের মধ্যে রয়েছে বুটিকের কাজ করা থ্রিপিছ, এম্ব্রডারি করা থ্রিপিছ, জামদানি শাড়ি, মেয়েদের কুর্তি প্রভৃতি পণ্য। হস্তশিল্পের মধ্যে রয়েছে পাট দিয়ে তৈরি পাপোষ, কুশন কাভার, মেয়েদের গহনা ও গৃহসজ্জার কাজে ব্যবহৃত পণ্য সামগ্রী। এছাড়া নারকেলের নাড়ু, যশোরের যশ খেজুরের গুড় এবং গুড়ের মাখা খই, নকশী পিঠা, বিভিন্ন ধরনের আচারসহ গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী খাদ্যপণ্য।
মেলায় অংশ নেওয়া হস্তশিল্পের পণ্য নিয়ে সাজানো ৭ সতেরো পরিচালক ও উদ্যোক্তা মিতালী দত্ত জানান, এটি একটি ব্যাতিক্রমধর্মী মেলা সম্পূর্ণ দেশি পণ্যের সমাহার। মেলায় দেশজ পণ্যের ভেতরে মসলিন, জামদানিসহ নারীদের তৈরি বুটিকের কাজ করা থ্রিপিছ, এম্ব্রডারি করা থ্রিপিছ নিয়ে আমার স্টলটি সাজিয়েছি। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তারা এগিয়ে গেলেই এগিয়ে যাবে এই দেশ। সবাই উদ্যোক্তা হবার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠলেই অর্থনীতি এগিয়ে যাবে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

